বিদ্যালয়ের ইতিহাসঃ-
ঢাকা জেলার এর অন্তর্গত পল্লবী থানাধীন ‘ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্ আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যাপীঠ’ একটি আদর্শ ও মূল্যবোধ সমৃদ্ধ স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। উপমহাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, বহুভাষাবিদ, সর্বজন শ্রদ্ধেয় ধর্মপ্রাণ মহান মনীষী জ্ঞানতাপস ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্-এর নামে ১৯৭৬ সালে অত্র বিদ্যাপীঠ প্রতিষ্ঠিত হয়। অত্র বিদ্যাপীঠে প্লে শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাদান করা হয়। উক্ত প্রতিষ্ঠানের এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষার ফলাফল সাফল্যজনক। এটি একটি এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরূত¦পূর্ণ স্থানে অধিষ্ঠিত। সহপাঠ্যক্রমিক কার্যক্রমে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গুরূত্বপূর্ণ অবদান রাখছে।
শৃঙ্খলা ও আচরণ বিধিঃ
১। বিদ্যাপীঠ নির্ধারিত পোশাক ও ব্যাজ এবং পরিচয় পত্র সঙ্গে নিয়ে আসা প্রত্যেক ছাত্র/ছাত্রীর জন্য বাধ্যতামূলক।
২। প্রত্যেক শিক্ষার্থীর নম্র, ভদ্র ও শালীন আচরণ একান্ত কাম্য্
৩। শিক্ষা সংক্রান্ত কাজে মনোনিবেশ, নীরবতা পালন, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা একান্ত আবশ্যক।
৪। ক্লাস চলাকালীন কতৃর্পক্ষের বিনা অনুমতিতে শ্রেণীকক্ষের বাইরে চলাফেরা ও গোলযোগ সৃষ্টি কঠোরভাবে নিষিদ্ধ।
৫। (ক) বিদ্যালয় শাখার বালকদের চুল সর্বোচ্চ ১ ইঞ্চি লম্বা এবং মার্জিত কাটিং হবে, চুলে কোন প্রকার রং করা যাবে না।
(খ) ছোট মেয়েদের চুলে দুই ঝুঁটি এবং বড় মেয়েদের চুলে দুই বেনুনী সাদা ফিতায় বাঁধা থাকবে।
৬। শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে মোবাইল ফোন আনা নিষিদ্ধ।
৭। রাজনৈতিক কর্মকান্ড ও ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ।